জামালপুরে অতিথি লিমিটেডের উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
লায়ন মোহাম্মদ রফিকুল ইসলামজামালপুরে অতিথি লিমিটেড’র উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২১ ও ২২ অক্টোবর জ...
লায়ন
মোহাম্মদ রফিকুল ইসলামজামালপুরে
অতিথি লিমিটেড’র উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা
সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২১ ও ২২ অক্টোবর জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের
আয়োজন করা হয়। স্থানীয় তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং
আধুনিক বাজারজাতকরণ কৌশলে দক্ষ করে তোলার লক্ষ্যে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।অত্র
প্রতিষ্ঠানের ডিজিএম (সেলস) লায়ন মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান
অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি ডটকম-এর উপ-পরিচালক (রিসার্চ এন্ড
ডেভেলপমেন্ট) লায়ন মাহফুজুল হক ক্যালিস। তিনি নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ
মোকাবেলা এবং টেকসই ব্যবসায়িক মডেল তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক ব্যবসার প্রসারে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব
ও এর বহুমুখী ব্যবহার তুলে ধরেন জিএম (ডিজিটাল মার্কেটিং) লায়ন ইমরান হোসাইন আকাশ।উক্ত
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী পরিচালক (ট্রেনিং) এবং ময়মনসিংহ বিভাগীয়
ইনচার্জ লায়ন মোঃ মাহবুব আলম খান। তিনি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণের
ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন।
দুই
দিনব্যাপী এই কর্মশালায় জামালপুর জেলার বিভিন্ন এলাকার উদ্যোক্তারা অত্যন্ত আগ্রহের
সাথে অংশগ্রহণ করেন। সমাপনী অধিবেশনে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণের
মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় উদ্যোক্তারা তাদের ব্যবসাকে আরও গতিশীল ও
লাভজনক করতে পারবেন, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফলভাবে
প্রশিক্ষণ শেষ করায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।