অতিথি গ্রুপের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
হাসান আল শাহাজাদাঅতিথি গ্রুপের উদ্যোগে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের হল রুমে দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন...
হাসান
আল শাহাজাদাঅতিথি
গ্রুপের উদ্যোগে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের হল
রুমে দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ২১ ও ২২ অক্টোবর দুই
দিনব্যাপী উদ্যোক্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে এই বিশেষ
কর্মশালার আয়োজন করা হয়।অতিথি
লিমিটেডের সহকারি পরিচালক লায়ন মো: মনোহর আলীর সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক লায়ন ড. মোঃ আশরাফুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক ও প্রতিযোগিতাপূর্ণ
বিশ্বে টিকে থাকতে হলে নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক
লক্ষ্য অর্জনে তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথি লিমিটেডের
পরিচালক লায়ন নূর নবী মৃধা। অত্র
প্রতিষ্ঠানের এজিএম (ট্রেনিং) লায়ন আনোয়ার ইসলামের সঞ্চালনায় দুই দিনব্যাপী আয়োজিত
এই কর্মশালার প্রথম দিন প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন উপ-পরিচালক লায়ন তাজুল ইসলাম এবং
জিএম (ডিজিটাল মার্কেটিং) লায়ন ইমরান হোসাইন আকাশ এবং দ্বিতীয় দিন দায়িত্ব পালন করেন
প্রতিষ্ঠানের সহকারি পরিচালক (ট্রেনিং)লায়ন সাইফুল ইসলাম সোহাগ এবং ডিজিএম আবে কাওছার।
তাঁরা আধুনিক কর্পোরেট কালচার, ডিজিটাল মার্কেটিং, গ্রাহক সেবা, নেতৃত্ব এবং টিম ম্যানেজমেন্টের
বিভিন্ন কৌশল ও তাত্ত্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরেন। এতে বাস্তবমুখী
বিভিন্ন অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ঝালিয়ে নেওয়ার সুযোগ পান।
প্রশিক্ষণ
শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী এই সফল আয়োজনের সমাপ্তি
ঘটে।